• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে: রিজভী

   ১১ জুন ২০২৫, ০২:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক। আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার (১১ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা অনেকবার তুলে ধরেছে। এ সময় গণতন্ত্র যেন আর কোনও ফ্যাসিবাদী শক্তি দ্বারা আক্রান্ত না হয়, সে ব্যাপারে সতর্ক করেন তিনি। বৈঠকটির পর রাজনীতিতে সুবাতাস বইবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা। সেইসাথে, যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলেও প্রত্যাশা তার।

অপরদিকে ভারতীয় পুশ ইনের বিষয়ে বলেন, দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশে পুশ ইন করে চলছে। এর প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধও করবে বাংলাদেশ।

মতবিনিময় সভায় করোনা থেকে সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডেঙ্গুও মারাত্মক রূপ নিয়েছে। জনস্বাস্থ্য এখন হুমকির মুখে।

এ সময় করোনা ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের অবহেলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেইসাথে, সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড