• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারী সংবাদ উপস্থাপকের রহস্যজনক মৃত্যু

   ৯ জুন ২০২৫, ০১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুন) বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন থেকে পরিবারের সদস্যরা তরীকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ। 

সাফিনা আহমদে তরীর মা গণমাধ্যমকে জানান, হঠাৎ তার রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা মুগদা হাসপাতালে যান। সেখানের  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, সাফিনা বোন ও মায়ের সঙ্গে ইস্কাটনে থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি চ্যানেল ২৪ এবং আরটিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন। পরে মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, মরদেহ সুরতহালে ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালবাগে ১৭ বছরের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালবাগে ১৭ বছরের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আহত কর্মীর চিকিৎসার ব্যয় বহন করবে সিটি কর্পোরেশন: ডিএসসিসি প্রশাসক
আহত কর্মীর চিকিৎসার ব্যয় বহন করবে সিটি কর্পোরেশন: ডিএসসিসি প্রশাসক
কেউ ফিরেছেন ঈদ শেষে, কেউ যাচ্ছেন ঈদ করতে
সরেজমিনে কমলাপুর কেউ ফিরেছেন ঈদ শেষে, কেউ যাচ্ছেন ঈদ করতে