• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট বিতরণ করলেন ড. মাসুদ

   ৯ জুন ২০২৫, ১১:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে জেলেদের নিরাপত্তায় শতাধিক লাইফ জ্যাকেট বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ।

রোববার (৮ জুন) সকাল ১০টার দিকে তেঁতুলিয়া নদী পাড়ের ধানদী বেপারিবাড়ি এলাকায় এক অনুষ্ঠানে জেলেদের মধ্যে এসব লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের জেলে ভাইয়েরা ঝড়-তুফান মোকাবিলা করে নদীতে মাছ শিকার করেন। তাদের জীবনের প্রাথমিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা জেলে ভাইদের লাইফ জ্যাকেট উপহার করেছি।

তিনি আরও বলেন, আমি বাউফলের জেলেদের কষ্ট করে ধরা মাছ নিয়েও চাঁদাবাজির খবর পেয়েছি। বাউফলের তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা নিচ্ছে একটি গোষ্ঠী। আমাদের বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বাউফলে এসব থাকবে না। আগামীর বাউফল হবে একটি আদর্শিক নিরাপদ বাউফল।

মাসুদ বলেন, আগামীর বাউফলের ভোটকেন্দ্রগুলোও জেলে ভাইদের লাইফ জ্যাকেটের মতো করে নিরাপত্তা দিয়ে রাখবে বাউফলবাসী, ইনশাআল্লাহ।

বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ ইসাহাক, সাবেক আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মু. মুজাহিদুল ইসলাম, রাসেল মাহমুদ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক