• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪৬তম বিসিএসের ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত পিএসসির

   ১৮ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পি.এম.

৪৬তম বিসিএসের ফল আবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন( পিএসসি)। সোমবার (১৮ নভেম্বর) সরকারি কর্ম কমিশন এ সিদ্ধান্ত নেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিগত ৯ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে ৪৪তম বিসিএস থেকে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাকি ১১ হাজার ৭৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষার বিষয়ে শিগগিরই জানানো হবে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে।

এতে বলা হয়, মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১ এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের সরকার কৃষিবান্ধব: ধর্মমন্ত্রী
তারেক রহমানের সরকার কৃষিবান্ধব: ধর্মমন্ত্রী
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
বিশ্ব গাধা দিবস আজ
বিশ্ব গাধা দিবস আজ