• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

উপদেষ্টা ও প্রশাসকমুক্ত সিটি কর্পোরেশন গড়ার আহ্বান ইশরাকের

   ৭ জুন ২০২৫, ০৭:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দুই সিটি করপোরেশনকে ‘বহিরাগত’ উপদেষ্টা ও প্রশাসকমুক্ত করতে নগরবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শনিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান ইশরাক।

পোস্টে ইশরাক লিখেছেন, ‘ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী ও ভোটারদের এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধনী না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি করপোরেশনকে মুক্ত করতে হবে। এরমধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চুড়ান্ত লক্ষ্য অর্জন করতে হবে।’

ইশরাক লিখেছেন, ‘ওয়ার্ডে ওয়ার্ডে সেটআপ দিবা, জনরোষে পড়ে নিজ জেলায় যাওয়ার সুযোগ নাই দেখে ঢাকার একখান সিট ধইরা হাসিনার মতো ভোট ডাকাতির সেটআপ দিবা, তাই করনের লেইগা নির্বাচন পিছায় দিবা; টেন্ডার/বদলিসহ হাসিনার লুটপাটের সাথে পাল্লা দিবা আর নগরবাসী আঙুল চুষবে, না?’

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে নানা জটিলতার কারণে ইশরাক হোসেন এখনও মেয়র হিসেবে শপথ নিতে পারেনি। ইশরাকের শপথে কী জটিলতা রয়েছে—এনিয়ে ফেসবুক একটি পোস্ট দিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইশরাকের তরফ থেকেও উপদেষ্টা আসিফের পদত্যাগের জোরাল দাবি রয়েছে। 

সম্প্রতি এক পোস্টে ইশরাক দাবি করেন, আসিফ মাহমুদসহ অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ অথবা পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না মর্মে লিখিত বন্ড দিতে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড