• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

কোরবানি দিতে গিয়ে আহত, হাসপাতালে রোগীর ভিড়

   ৭ জুন ২০২৫, ০৩:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদের দিন সকাল থেকেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভিড় জমেছে আহত মৌসুমি কসাইদের। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের অন্তত ৫০ জনই গরু জবাই বা মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন।

কারও হাত বা পা কেটেছে, কারও রগ কেটেছে, কেউ আবার গরুর আঘাতে হাত-পা ভেঙে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগের চিকিৎসকদের ধারণা, সন্ধ্যার মধ্যে আহত মৌসুমি কসাইয়ের সংখ্যা ২০০-২৫০ জনে পৌঁছাতে পারে।

শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর ঢাকা মেডিক্যালে এমন দৃশ্য দেখা গেছে।

আহতদের কেউ কেউ রামদা বা দা হাতে স্লিপ করে কেটে ফেলেছেন নিজেকে। কেউ গরুর গুতা খেয়ে গুরুতর আহত হয়েছেন। ধানমণ্ডির সবুজ হোসেন বলেন, “গরু কাটতে গিয়ে পায়ে দা পড়ে গেছে। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে গিয়ে জখম হয়েছি, তাই খারাপ লাগছে না।”

জরুরি বিভাগে দেখা গেছে, চিকিৎসক ও নার্সরা ব্যস্ত সময় পার করছেন। অনেকে ব্যান্ডেজ নিয়ে বাড়ি ফিরছেন, আবার কারও প্রয়োজন হয়েছে অস্ত্রোপচারের।

প্রতিবছর কোরবানির দিনে ঢামেক হাসপাতালে এমন চিত্র দেখা যায় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ভিডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত