• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের বাসায় তারেক রহমানের ঈদ উপহার

   ৭ জুন ২০২৫, ০৩:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারদের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই উপহার নিয়ে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিকশাচালক জনাব কামালের বাসায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শহীদ কামালের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা ও ঈদ শুভেচ্ছা জানান।

একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী শহীদ সৈকতের পরিবারের প্রতিও তারেক রহমানের সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সৈকত ১৯ জুলাই, ২০২৪-এ স্বৈরাচারের পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। তারেক রহমানের নির্দেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শহীদ সৈকতের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন। এই সাক্ষাৎকারে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ রাজধানীর নাখালপাড়ায় ২০১৩ সালের ০৪ ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা কাওসারের পরিবারের সাথে দেখা করতে যান বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। গুম হওয়া কাওসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় মানবেতর জীবনযাপন করা এই ক্ষুদ্র ঘরটিতে। বিএনপি নেতা রিজভীর সম্মুখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘরভাড়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ডাঃ সালাহউদ্দিন মোল্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ড্যাব নেতা ডাঃ শরীফুল ইসলাম, ডাঃ লোহানী তাজুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক