• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও ঢাকায় চায়ের দোকানে বাসচালককে কুপিয়ে হত্যা

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ইশরাক

   ৭ জুন ২০২৫, ১২:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

শনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি এটাই তাদের সমস্যা। এর সঙ্গে আরও অনেক কিছুর যোগসূত্র রয়েছে। অভ্যুত্থানের পর ৫ আগস্ট বিএনপি মহাসমাবেশ করে জানিয়েছিল যে, তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। অতীতে এটা হতে দেখেছি আমরা।

তিনি বলেন, আমি অপ্রিয় কিছু কথা বলতে চাই। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির ওপর আমি আঙুল তুলব না। একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ১৭ বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে, আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদাতবরণ করেছে। আমরা সেই দল করি। আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি।

তিনি আরও বলেন, আমরা ছয় ঘণ্টার নোটিশে, বারো ঘণ্টার নোটিশে বা চব্বিশ ঘণ্টার নোটিশে দলের হাইকমান্ড আমাদের যে নির্দেশ দেবেন আমরা সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি।

এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও মর্মাহত হলাম। ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি নাই। সবার আকাঙক্ষা ছিল যে, উনি একমাত্র ব্যক্তি যে সবার কাছে নিরপেক্ষ। সেই জায়গা থেকে কেন আজকের এই পরিবর্তন, সেটা আমাদের ভাবিয়ে তুলছে।

ইশরাক বলেন, পোর্ট, করিডোর আমরা হতে দেবো না। বাংলাদেশের মালিক জনগণ। আমরা এই দেশে থাকব। বিদেশে গিয়ে সেটেল হবো না। আমার অন্য দেশের পাসপোর্ট নাই। অনেকটা বলা যেতে পারে ভাড়া করে নিয়ে আসা সরকার পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাবে তাদের প্রভুদের খুশি করবে- সেই রাজনীতি তো পাঁচ আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই শেষ হয়ে গেছে। এখন স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির