• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

   ৬ জুন ২০২৫, ০৬:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়িতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন মারা গেছে এবং গোবিন্দগঞ্জে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) ৪ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের দোকানঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই তিনজন ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।  

স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলা শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। এসময় দোকানঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত অটোরিকশার তিন পুরুষ যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত তিনজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। 

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় বাস চাপায় সিএনজি চালকসহ আরো দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৪ জন আহত হন। 

শুক্রবার বিকেলে উপজেলার বোগদহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান