• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ

   ৫ জুন ২০২৫, ১১:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৫ জুন) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ  থাকবে বলে যৌথভাবে জানিয়েছে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

ঈদের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগাভাগি করতে এবং তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে বন্দর এলাকার সব ধরনের আমদানি-রপ্তানি ও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) কার্যক্রম বন্ধ থাকবে।

সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সভাপতি আলহাজ মো. একরামুল হক বলেন, সকল পক্ষের সুবিধা ও ঈদের তাৎপর্য বিবেচনায় নিয়েই আমরা এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, সবাই সহযোগিতা করবেন।

পানামা পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, ৫ থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে, যাতায়াতে কোনো সমস্যা হবে না।

আগামী ১৫ জুন (রোববার) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও