• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামের আ’লীগ সুফিয়ান ঢাকায় গ্রেপ্তার

   ৪ জুন ২০২৫, ০৭:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি 

রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ থেকে এমপি পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে পল্লবীর কালশি সেকশন-১২, ই-ব্লকের ৯/১ নম্বর রোডের ৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাকসেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ আরও জানায়, ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অর্থায়নের অভিযোগ রয়েছে। পাশাপাশি তিতাস গ্যাস অফিসের প্রায় ১,২০০ কোটি টাকা আত্মসাতের মামলায়ও তিনি অভিযুক্ত।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বুধবার ( সকাল ১১টায় আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

এই গ্রেপ্তারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আইন অনুযায়ী তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভিওডি বাংলা/মশিউর রহমান বিপুল/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও