• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১২ জনকে পদোন্নতি

সারাদেশে ২৬৫ বিচারককে একযোগে বদলি

   ২ জুন ২০২৫, ০৭:২২ পি.এম.

আদালত প্রতিবেদক

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৫৩ বিচারককে একসঙ্গে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরো ১২ জনকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন পৃথক জারি করা হয়েছে।

উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। 

এদিকে ১২ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতির সঙ্গে সঙ্গে তাদেরও বদিল করেছে মন্ত্রণালয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক