• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

জীবন দেয় একজন ক্ষমতায় বসে আরেকজন: রিজভী

   ২ জুন ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলনে জীবন দেয় একজন আর স্যুটেট বুটেট হয়ে ক্ষমতায় যায় আরেকজন।

তিনি বলেন বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীকে নাই করে দেওয়া হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, জেল জুলম নির্যাতন সইতে হয়েছে। জুলাই আন্দোলনেও আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ জীবন দেয় একজন স্যুটেট বুটেট হয়ে ক্ষমতায় বসে আরেকজন।

প্রধান উপদেষ্টার জাপানে দেওয়ার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তিনি অত্যন্ত সন্মানিত ব্যক্তি। কিন্তু তিন থেকে চারজন উপদেষ্টা তাকে কান পড়া দিয়ে বিভ্রান্ত করছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 জাসাসের যুগ্ম আহবায়ক গীতিকার ইথুন বাবুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বাদল, জাসাস নেতা খালেদ এনাম মুন্নাসহ নেতৃবৃন্দ।

এর আগে আরেকটি অনুষ্ঠানে রিজভী বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র টিকবে না। গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সকল শক্তিকে একত্রে কাজ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়।  সোমবার (২ জুন) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে গণতন্ত্র: সংকট ও সমাধান’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়