• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের

   ২ জুন ২০২৫, ০৫:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে রাজস্ব লক্ষ্যমাত্রা পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা ধরা হয়েছে। বাজেটের আকার কমলেও রাজস্ব বাড়াতে বেশ কিছু পণ্যে উৎস কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বাড়ানো হয়েছে। এতে বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে বাজেট পেশ করেন। ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের আকার কমেছে। গেল বারের চেয়ে সাত হাজার কোটি টাকা কমে এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এছাড়া বাজেট বক্তৃতা ও বাজেট নির্দেশিকা থেকে বেশ কিছু পণ্যের কর বাড়ানোর তথ্য পাওয়া গেছে। সে অনুসারে বাজেটে নিম্নোক্ত পণ্যের দাম বাড়তে পারে।

দেশে তৈরি মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার, গৃহস্থালি প্লাস্টিক সামগ্রী ও সমজাতীয় পণ্য, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, বিদেশি চকলেট, লিপস্টিকসহ ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধনী, ব্লেড, সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, সাবান-শ্যাম্পু, ফ্ল্যাট, বলপয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, দেশে তৈরি মাইক্রো ওভেন, দেশে তৈরি ইলেকট্রিক ওভেন, দেশে তৈরি ব্লেন্ডার-জুসার-মিক্সার-গ্রাইন্ডার, দেশে তৈরি ইলেকট্রিক কেটলি-ইস্ত্রি, দেশে তৈরি রাইস কুকার-প্রেসার কুকার, দেশে তৈরি লিফট, ওটিটি কনটেন্ট, বাণিজ্যিক ভবন (কমার্শিয়াল স্পেস) ইত্যাদি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল