• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

আ’লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট

   ২ জুন ২০২৫, ০৪:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট আজ সোমবার ঘোষণা করা হয়। সোমবার বেলা তিনটায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও তা সরাসরি সম্প্রচার করছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ এক বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন করেছে। সেই সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করেছেন। প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অন্যান্য উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

বাজেট অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইটে ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিলসমূহ পাওয়া যাচ্ছে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব দলিল পড়তে ও ডাউনলোড করতে পারবেন। এছাড়া দেশ ও বিদেশ থেকে যে কেউ বাজেট নিজস্ব সম্পর্কে মতামত ও সুপারিশ দিতে পারবেন। ই-মেইলের মাধ্যমে মতামত ও সুপারিশ দেওয়া যাবে।

তথ্য অধিদপ্তর গত বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানিয়েছে, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা সম্প্রচার করতে বলা হয়েছিল। সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হয়।

বাজেটের বই দেওয়া হয় এবার সচিবালয়ে অবস্থিত তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে। বাজেট উপস্থাপনের পরদিন, অর্থাৎ মঙ্গলবার বেলা তিনটায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট উপলক্ষে গণমাধ্যমকে বলেছেন, এই বাজেট জনগণের জীবন-জীবিকা উন্নত করার বাজেট। বাজেট হলো বাস্তবসম্মত, কল্যাণমুখী ও সমতাভিত্তিক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী
সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত