• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

চানাচুর ও চিড়া ভাজা বিক্রির আড়ালে গাঁজা বিক্রি, আটক ২


প্রকাশ:  ৩১ মে ২০২৫, ০৭:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি
পাবনায় চানাচুর ও চিড়া ভাজা বিক্রির আড়ালে দুই গাঁজা বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাপটানা হলুদ দালান এলাকার রফিকুল ইসলামের ছেলে রায়হান ইসলাম (২২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আগদিঘল উত্তরপাড়া গ্রামের হামিদ সরকারের ছেলে হৃদয় সরকার (২৫)।

শনিবার (৩১ মে) আটক দুই ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি দল পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করা হয়। 

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভাঙ্গুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেন্দা কুঠিপাড়া গ্রামের নয়ন হোসেন এর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে চানাচুর ও চিড়া ভাজা বিক্রির স্টিলের তৈরি একটি ড্রামের ভিতর থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহন ও কেনাবেচার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ ২৬০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ চানাচুর বা চিড়া ভাজা বিক্রির আড়ালে বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি আরো জানান, এ ঘটনায় দুইজনকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুইজনকে ভাঙ্গুড়া থানায় সোপর্দ করা হলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার