• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘পিএ-এপিএসরা দুর্বৃত্ত হতে পারেন, তবে উপদেষ্টারা সকলেই ফেরেশতা’


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ০৮:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
‘পিএ-এপিএসরা দুর্বৃত্ত হতে পারেন, তবে উপদেষ্টারা সকলেই ফেরেশতা’

ডেস্ক রিপোর্টঃ 

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। এ ছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে।

এর আগে আরো একাধিক উপদেষ্টার পিএ-পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এসব অভিযোগের তদন্তকাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পিএ-পিএসদের বিরুদ্ধে উঠা এসব অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা-সমালোচনা।

শুক্রবার (৩০ মে) এ নিয়ে কথা বলেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছু উপদেষ্টার ব‍্যক্তিগত পছন্দে নিয়োগকৃত পিএ ও এপিএসরা একের পর এক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হচ্ছেন।

তারা তাহলে কোন যোগ‍্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন?

তিনি বলেন, সততা কি প্রাথমিক বিষয় নয়? বুঝতেই পারছি - পৃথিবীতে অসংখ্য পিএ-এপিএস নৈতিকতাহীন দুর্বৃত্ত হতে পারে তবে একজনও অসৎ উপদেষ্টা নেই। সকলেই ফেরেশতা। তারা শুধু এপিএস বাছতে ভুল করেন। বাকি সব ঠিক।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু