• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে না নেমে ঢাকায় ফিরে গেল ফ্লাইট


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ০২:৩২ পি.এম.
শেয়ার করুন 0
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে না নেমে ঢাকায় ফিরে গেল ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরত যায়। যার ফলে যাত্রায় কয়েক ঘণ্টার বিলম্ব ঘটে।

বিজি১৪৭ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। তবে চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, ‘চট্টগ্রামে অনুকূল আবহাওয়া না থাকায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়।’

রাত কাটিয়ে ফ্লাইটটি সকাল ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং আবহাওয়ার উন্নতি হলে আজ শুক্রবার সকাল ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু