• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মাহবুব নাহিদের ‘জনতার জিয়া’ বইয়ের বিশেষ সংকলন বিতরণ


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ০৬:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নিজস্ব প্রতিবেদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর জীবন, নেতৃত্ব ও শহীদ হওয়ার ঘটনার ওপর ভিত্তি করে একটি বিশেষ বুকলেট প্রকাশ করা হয়েছে। জনপ্রিয় লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদের লেখা ‘জনতার জিয়া’ বইয়ের চুম্বকাংশ থেকে সংগৃহীত এই সংক্ষিপ্ত সংকলনে তুলে ধরা হয়েছে রাষ্ট্রপতি জিয়ার জীবনদর্শন ও ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ।

ঢাকার পল্টনে অনুষ্ঠিত “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ”-এ আগত হাজারো মানুষের মাঝে এই বুকলেট বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, শহীদ জিয়ার আদর্শ, নীতিনিষ্ঠতা ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বুকলেটটির লেখক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় জানিয়েছেন, যারা সমাবেশে উপস্থিত থাকতে পারেননি, তাঁদের জন্য এই বুকলেটের একটি সফটকপি ভার্সনও উন্মুক্ত করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে অনুরোধ জানিয়ে এটি সংগ্রহ করতে পারবেন।

প্রসঙ্গত, ‘জনতার জিয়া’ বইটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দর্শন নিয়ে লেখা একটি জনপ্রিয় গ্রন্থ, যেখানে তাঁর ভাষণ, নীতি ও সিদ্ধান্তসমূহ বিশ্লেষণ করে উপস্থাপন করা হয়েছে। নতুন এই সংক্ষিপ্ত সংস্করণ বিশেষভাবে তরুণ পাঠকদের জন্য সহজবোধ্যভাবে প্রস্তুত করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
ছবি : ভিওডি বাংলা
যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী