• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

কৌশলগত ভুলে হেরেছে বাংলাদেশ: মুশতাক

   ২৯ মে ২০২৫, ০৪:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কৌশলগত ভুলের কারণে হেরেছে বাংলাদেশ এমনটাই মনে করেন জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদ। ব্যাটিং ইউনিটে হৃদয়ের স্লো ব‍্যাটিং দলের ওপর চাপ বাড়িয়েছে। পাশাপাশি রিশাদসহ দলে বাকি স্পিনারদের ফিল্ড সেট-আপেও দুর্বলতা দেখছেন তিনি।

বুধবার (২৯ মে) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্পিন কোচ। সার্বিকভাবে ম্যাচ হারের বিষয়কে ‘একটি খারাপ দিন’ হিসেবেই বিবেচ্য করছেন তিনি।

মুশতাক আহমেদ বলেন, আমার মনে হয় কৌশলগত দিক থেকে আমরা আজ বেশ পিছিয়ে ছিলাম। তার মানে এই নয়, আমাদের ব‍্যাটাররা ২০০ রান করতে পারে না। লিটন শুরুটা বেশ ভালো করেছিলো। এক পর্যায়ে মনে হচ্ছিলো, জয় সম্ভব। তবে, ওভারপ্রতি ১৩-১৪ রান হয়ে যাওয়াটা খুব কঠিন।

ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়ের ভূমিকা আরও ভালো হতে পারতো বলে মনে করেন মুশতাক। বলেন, আমার বিশ্বাস আজ সে মোমেন্টাম না পাওয়ায় ভালো করতে পারেনি। হৃদয় খুব ভালো ক্রিকেটার, গেম চেঞ্জার। সে যখন ব‍্যাটিং করে খুব ভালো ভাবে বল কানেক্ট করে। আগে এরকম দৃষ্টান্ত সে অনেকবারই দেখিয়েছে।

দলের বোলিং-ফিল্ডিং ইউনিট নিয়েও কথা বলেন জাতীয় দলের স্পিন কোচ। কিছু জায়গায় খামতি ছিল উল্লেখ করে তিনি বলেন, কখনও আপনাকে ফিল্ডিং দিয়ে আক্রমণ করতে হবে, বল দিয়ে নয়। যেমন আগা সালমানকে পেস দেয়া যাবে না স্লো বল করতে হবে, ভেরিয়েশন দিতে হবে। হাসানের বিপক্ষে জোরে বল করাটা প্রয়োজন ছিলো।

প্রসঙ্গত,  সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ইরানকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত: ট্রাম্প
ইরানকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত: ট্রাম্প
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা