• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রণো মুখোপাধ্যায় আর নেই


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ০৩:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতীয় নির্মাতা রণো মুখোপাধ্যায় মারা গেছেন। ৮৩ বছর বয়সে গতকাল বুধবার মুম্বাইয়ে তাঁর মৃত্যু হয়। এনডিটিভি জানিয়েছে, হৃদ্‌রোগে এই নির্মাতা মারা গেছেন। গতকালই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। রণো মুখোপাধ্যায়ের মেয়ে শর্বাণী মুখোপাধ্যায়ও একসময় অভিনয় করতেন। এ ছাড়া রণো মুখোপাধ্যায় সম্পর্কে অভিনেত্রী কাজল, তানিশা মুখোপাধ্যায়, রানী মুখোপাধ্যায় ও নির্মাতা অয়ন মুখোপাধ্যায়ের চাচা।

রণো মুখোপাধ্যায় ‘হায়ওয়ান’ (১৯৭৭) ও ‘তু হি মেরি জিন্দেগি’ (১৯৬৫) ছবির জন্য পরিচিত ছিলেন। তাঁর শেষকৃত্যে পরিবারের সদস্যদের মধ্যে তনুশ্রী মুখোপাধ্যায় ও নির্মাতা অয়ন মুখোপাধ্যায়কে দেখা গেছে।

তবে নতুন সিনেমা ‘মা’-এর প্রচারে ব্যস্ত থাকায় ছিলেন না কাজল। অন্যান্য বলিউড তারকার মধ্যে নির্মাতা আশুতোষ গোয়ারিকরও শেষকৃত্যে উপস্থিত ছিলেন। দেব মুখোপাধ্যায়ের মেয়ে সুনীতা গোয়ারিকরের স্বামী আশুতোষ।

চলতি বছর এ নিয়ে মুখোপাধ্যায় পরিবারের দ্বিতীয় প্রবীণ ব্যক্তির মৃত্যু হলো। গত ১৪ মার্চ মৃত্যু হয় অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া