• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে ১৩ দিন বন্ধ থাকছে ইবির আবাসিক হল

   ২৮ মে ২০২৫, ১০:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৮ মে) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপ্তি সূত্রে জানা যায়, গত ২৫ মে বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সমন্বয়কদের সমন্বয়ে শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে, প্রতিটি হলে উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী অবস্থান করলে হল খোলা রাখা হবে। কিন্তু উল্লেখ্যযোগ্য পরিমাণ শিক্ষার্থী হলে অবস্থান না করায় আগামী ৩ জুন সকাল ১০ টা থেকে ১৫ জুন সকাল ১০ টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য, আগামী ২৯ জুন থেকে ৩ জুন সকাল পর্যন্ত শিক্ষার্থীদের খাওয়ার ব্যবস্থার জন্য শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিং খোলা রাখা হবে।

হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল খোলা রাখার ব্যাপারে ডাটা নেওয়া হয়েছে। কিন্তু উল্লেখযোগ্য শিক্ষার্থী থাকছে না। তাই বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎বুলেট বৈরাগীর হত্যাকারীদের বিচারের দাবিতে জকসুর মানববন্ধন
‎বুলেট বৈরাগীর হত্যাকারীদের বিচারের দাবিতে জকসুর মানববন্ধন
রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত
রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন