• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জেলা প্রশাসন বলছে ‘ভুয়া’

পরিবেশ উপদেষ্টার ‘সহযোগী’ দাবি করে ছাত্রসংসদ নেতার পোস্ট


প্রকাশ:  ২৭ মে ২০২৫, ০৮:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ উপদেষ্টা ‘সহযোগী’ হিসেবে দায়িত্ব পাওয়ার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জের বাসিন্দা তানভীর আহমেদ চৌধুরী। তাঁর পোস্টে অনেকে অভিনন্দন জানান। বিষয়টি জানাজানির পর জেলা প্রশাসন থেকে বলা হয়, খবরটি সঠিক নয়, ‘ভুয়া।’

খোঁজ নিয়ে জানা গেছে, তানভীর আহমেদ চৌধুরীর বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামে। তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন।

গতকাল সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন তানভীর আহমেদ চৌধুরী। পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার সহযোগী হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সবাই দোয়া করবেন।’ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ওই পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়ে ২১৮ জন মন্তব্য করেন। শেয়ার করেন ১৮ জন।

বিষয়টি জানার পর দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘মিডিয়া সেলে’ তানভীর আহমেদ চৌধুরীর ওই পোস্ট ও তাঁকে জানানো অভিনন্দনের কিছু পোস্টের অনুলিপি দিয়ে বলা হয়, ‘এটা একটা ভুয়া নিউজ। এটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’

এ বিষয়ে মুঠোফোনে তানভীর আহমেদ চৌধুরী স্বীকার করেন, পোস্টের বক্তব্যটি সঠিক নয়, সেটি ‘ফান’ পোস্ট। তিনি বলেন, ‘আমাদের সহযোগিতার কারণেই তো ওনারা (উপদেষ্টা) আজ এই জায়গায়। আমরা সচিবালয়ে যাই, ওনাদের সহযোগিতা করি।’

তিনি বলেন, ‘সচিবালয়ে এখন একটা সমস্যা চলছে। অনেকেই ফেসবুকে মজা করে অনেক কিছু লিখছে। আমার এটাও মজা করে লেখা। কিন্তু এখন বুঝতে পারছি, মানুষ এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘যিনি ফেসবুকে এই পোস্ট দিয়েছেন, তাঁর বাড়ি সুনামগঞ্জে। তাই মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, এটি সঠিক নয়।’

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় তানভীর আহমেদ চৌধুরীর ফেসবুকে গিয়ে দেখা যায়, তিনি পোস্টটি মুছে ফেলেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার