• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

সোহরাওয়ার্দী উদ্যানকে 'সংস্কৃতিপল্লী' হিসেবে গড়ে তোলার আহ্বান


প্রকাশ:  ২৬ মে ২০২৫, ০৬:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
সোহরাওয়ার্দী উদ্যানকে 'সংস্কৃতিপল্লী' হিসেবে গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: 

মাদকের অভয়ারণ্য নয়, সোহরাওয়ার্দী উদ্যানকে 'সংস্কৃতিপল্লী' হিসেবে গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি চিন্তাশীলদের মুক্তমঞ্চ বাংলাপরিসরের নেতৃবৃন্দ। সোহরাওয়ার্দী উদ্যানে দুষ্কৃতকারীদের হামলায় নিহত ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য'র স্মরণে অনুষ্ঠিত পাঠচক্র শেষে আলোচনাসভায় বাংলাপরিসরের উদ্যোক্তারা এই আহ্বান জানিয়েছেন। 

সোমবার (২৬ মে) এই পাঠচক্রের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। প্রথমবারের পাঠ্য বিষয় ছিলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা প্রবন্ধ 'বাংলাদেশি জাতীয়তাবাদ '।

এসময় বক্তারা বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে সংস্কৃতিকর্মী ও শিল্পীসমাজের যে পদচারণা সেটিকে নিরাপদ ও কার্যকরী করে তুলতে হবে। যাতে এখানে সাম্য'র মতো সাহসী তরুণদের জীবন বিপন্ন না হয়।

পাঠচক্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী অংশ নেন। এতে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এস.এম মহি উদ্দিন কলি, বাংলাপরিসরের সম্পাদক দীপান্ত রায়হান, কবি গোলাম সারওয়ার প্রমুখ।

আয়োজকরা জানান, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় ও চতুর্থ সোমবার বিকাল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ চত্বরে এই পাঠচক্র অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/রায়হান/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
ছবি : ভিওডি বাংলা
যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী