• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৫ নেতা

   ২৫ মে ২০২৫, ০৯:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটিতে থাকা ৫ নেতা ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে বিএনপির জেলা দলীয় কার্যালয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় ৫ জনকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্রদলে যোগ দেওয়া নেতারা হলেন- জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহমুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।

ময়মনসিংহ নগরের নতুন বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামি প্রমুখ।

ছাত্রদলে যোগ দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর কমিটির সহমুখপাত্র রিশাদুল আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। আমরা ভবিষ্যতেও মেধাভিত্তিক, তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাব।

ছাত্রদলে যোগ দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আমি পূর্ব থেকে জাতীয়তাবাদী আদর্শ লালন করি এবং এর ভিত্তিতে নানা লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। কিন্তু আমার অনিচ্ছায় আমাকে ও অন্যদের বৈষম্যবিরোধী আন্দোলনে পদায়ন করা হয়। যার প্রেক্ষিতে আমরা পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় বলেন, ছাত্রদলে যোগ দেওয়া ৫ জনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন,তারা আগেই পদত্যাগ করেছেন। যাদের যেখানে ভালো লাগে তারা সেখানেই যাবেন। আমাদের করার কিছু নেই। যে কোনো ব্যক্তি যে কোনো দল করতে পারবে। আমাদের বাধ্যবাধকতা নাই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ