• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বাম গণতান্ত্রিকে জোট

   ২৫ মে ২০২৫, ০৬:২৯ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশের উদ্ভূত রাজনৈতিক সঙ্কটের দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট।

রোববার (২৫মে) দুপুর ২টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক বৈঠক থেকে এ কথা বলা হয়। 

নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার ও গণহত্যার বিচার প্রক্রিয়াকে দীর্ঘসূত্রিতার কৌশলে ফেলে এখতিয়ার বহির্ভূতভাবে মায়ানমারের সাথে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে লিজ দেয়ার মত কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে বর্তমান রাজনৈতিক সঙ্কট তৈরি করেছে। এমতাবস্থায় সরকারের উচিত ‘২৪-এর গণহত্যার বিচার প্রক্রিয়াকে জনগণের কাছে দৃশ্যমান করা এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। 

নেতারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহকে আস্থায় না নিয়ে শুধুমাত্র একটা বিশেষ দল ও গোষ্ঠীর প্রতি সমর্থন ব্যক্ত করায় এই দূরত্ব তৈরি হয়ে সঙ্কটের জন্ম দিয়েছে। 

সভার প্রস্তাবে বলা হয়, সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগের যে সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে-এর প্রকৃত রহস্য কি তা দেশবাসীর কাছে এখনও অজানা। প্রধান উপদেষ্টার বিষয় সরকারের কোনো মুখপাত্রের দিক থেকে না এসে একটা নতুন দলের আহ্বায়ক মারফত এই সংবাদ প্রকাশিত হওয়ায় দেশবাসীর মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যে, এটা কি ইউনূস সরকারের ইমেজ সঙ্কট পুনরুদ্ধারের কোনো পরিকল্পিত প্রকল্প কি না।

সভার প্রস্তাবে আরও বলা হয়, ‘যারা সরকারের কাজের সমালোচনা করছে তারা পতিত ফ্যাসিস্টের দোসর এবং বিদেশি শক্তির ইন্ধনে কাজ করছে’-প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন বক্তব্য বাস্তবে সরকারের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা। এমন বক্তব্য পতিত ফ্যাসিস্ট শক্তির সুরের সাথে মিলে যায়। প্রস্তাবে সকল গঠনমূলক সমালোচনা বিবেচনায় নিয়ে ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 

বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, নজরুল ইসলাম এবং বাসদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়