• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির শতভাগ সম্পর্ক আছে- রাশেদ

   ২৪ মে ২০২৫, ০৫:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা/ এমএইচ
নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। শনিবার (২৪ মে) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, নাহিদ ইসলামকে গণঅভ্যুত্থানের নায়ক হিসেবে খুবই পছন্দ করি। কিন্তু আজকে সে চরম একটা মিথ্যা কথা বলল। তার দলের লোকও জানে, নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছে। সংবাদ সম্মেলনের সময় যারা পাশে বসেছিল, তারাও বিষয়টা জানে। দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির শতভাগ সম্পর্ক আছে।

তিনি লেখেন, এনসিপি গঠনের সমস্ত প্রক্রিয়ায় নাহিদ ইসলাম (উপদেষ্টা থাকাকালীন সময়ে), মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জড়িত ছিল। তাদের দল গঠনের অধিকাংশ পলিসি আলোচনা হয়েছে মন্ত্রী পাড়ায় নাহিদ ইসলামের বাসায়। সরকার ও প্রশাসন, গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে। এ বিষয়ে সকল তথ্য গোয়েন্দা সংস্থার কাছে আছে। উপদেষ্টা পদে থেকে দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়ে তিনজনই শপথ লঙ্ঘন করেছে।

রাশেদ লেখেন, সত্য সবসময় সুন্দর। নাহিদ ইসলাম এই দুজন ছাত্র উপদেষ্টা বিতর্কের মুখোমুখি পড়ায় যেভাবে তাদের ডিনাই করল, এটা অত্যন্ত দুঃখজনক। হয়ত ভবিষ্যতে আরও কতজনকে অস্বীকার করা হবে, এখনই বলা মুশকিল। এমনকি আমাদের দলের থেকে কতিপয় লোককে ভাগিয়ে নিতে আসিফ মাহমুদ নিজে তাদের কল করেছে, তাদের সঙ্গে বৈঠক করেছে, মেসেজ করেছে।

সবশেষে পোস্টে রাশেদ খাঁন লেখেন, আমি গণঅভ্যুত্থান নায়ক হিসেবে নাহিদ ইসলামের থেকে সবসময় সত্য কথা প্রত্যাশা করি। সত্য সবসময় সুন্দর। মিথ্যার আশ্রয় নেওয়া মেনে নিতে পারলাম না। আমি নাহিদ ইসলামকে পরামর্শ দিব, সত্যকে আঁকড়ে ধরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে অগ্রসর হওয়ার জন্য। আমার এই বক্তব্যের সত্যতার জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত। আমার বক্তব্য শতভাগ সত্য।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ