• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

সারাদেশে অসুস্থ প্রতিযোগিতা চলছে- আব্দুস সালাম

   ২৩ মে ২০২৫, ০৯:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, `আজকে সারাদেশে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে। সবাই শুধু চাই চাই, সবাই শুধু খাই খাই। কি পেলাম কতটুকু পেলাম সেই প্রতিযোগিতা।কিন্তু সমাজের জন্য মানুষের জন্য যে কিছু করতে হবে; সেখানে যে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তরুণ প্রজন্ম থাকলে দেশ পরিবতর্ন হবে না কেন? কিন্তু আমরা সেই পরিবর্তনের লক্ষণ দেখতে পাচ্ছি না।‘

শুক্রবার সন্ধ্যায় রাজধিানীর শিল্পকলায় আয়োজিত এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমরা কুড়ি নামক একটি সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুস সালাম বলেন, ‘আমি যখন যুদ্ধে যাই তখন নটরডম কলেজের একাদশ শ্রেণির ছাত্র চিলাম।কিন্তু দেশ ও সমাজের প্রতি একটা কমিটমেন্ট ছিলো। সেই অবস্থা থেকে এখন পর্যন্ত লড়াই করেই চলেছি। অথচ আজকে অনেকে সেই একাদশ শ্রেণি শেষ করে নাই কিন্তু এমপি-মন্ত্রী হতে চায়। চিন্তা করে কিভাবে মাল্টিবিলিয়নার হবে। পরিবার পরিজনের বাইরে চিন্তা খুব কম।দেশ, দেশের শিশুদের নিয়ে চিন্তা করার অবকাশই নাই।কিন্তু এটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি; তাহলে বাংলাদেশ বসবাস যোগ্য থাকবে না।’

মহান মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী প্রেক্ষাপটের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘যুদ্ধকালীন সময়ে বিকাল বেলায় স্বপ্ন দেখতাম যুদ্ধ শেষ হবে, বাড়িতে ফিরে যাব, এই ঢাকা শহরে পল্টন ময়দানে আর জনসভার প্রয়োজন হবে না। ঢাকার রাজপথে আর কোনো মিছিল হবে না, যে মিছিলে গুলি করে রক্ত জড়ানো হবে। আমাদের দেশ আমরা চালাব, আমাদের সরকার হবে। কিন্তু সেটা হয় নাই। পরবর্তীতে ৯০এ ছাত্র গণঅভূত্থান হয়েছে তারপরও আবার ২০২৪ সালে গণঅভূত্থান হতে হলো। আমরা কিন্তু সেই কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারি নাই। পারি নাই একটাই কারণ রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দাঁড় করাতে পারি নাই।’

দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের সমালোচনা করে আব্দুস সালাম বলেন, ‘বাংলাদেশে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার জরুরি প্রয়োজন। অথচ অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরও দেখবেন এই দুটি খাতে বাজেট কমিয়ে দেয়া হয়েছে। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মান ছিলো আন্তর্জাতিক পর্যায়ে। দেশের শিক্ষা ব্যবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখন আন্তর্জাতিক পর্যায় বাদ দিয়ে এই উপমহাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ঢাকা ইউনিভিার্সিটির নাম তালিকায় নাই। আজকে ছাত্র-ছাত্রীরা বলছে We hate politics. এখন আবার দেখতে পাচ্ছি ২৪ এর গণঅভূৎত্থানের পর ছাত্ররা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাচ্ছে।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান