• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার

   ১৭ নভেম্বর ২০২৪, ০২:৫৬ এ.এম.
দেশ টিভি'র এমডি আরিফ হাসান এর ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৬ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, আরিফ হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে তাকে। আরিফ হাসানকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আরিফ হাসানকে বিমানবন্দর থানার এক‌টি হত‌্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাসা গেছে। মামলা‌টি গত ১৯ জুলাই দায়ের করা হয়। রোববার (১৭ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে। তবে বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে আছেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপের গান ফাঁস, শাকিরার টিজার ভাইরাল
ফুটবল বিশ্বকাপের গান ফাঁস, শাকিরার টিজার ভাইরাল
দুবাইয়ের মঞ্চে একসঙ্গে জায়েদ খান ও নুসরাত ফারিয়া
দুবাইয়ের মঞ্চে একসঙ্গে জায়েদ খান ও নুসরাত ফারিয়া
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি