• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

প্রতারকদের সাথে ঐক্য করবে না গণঅধিকার পরিষদ: রাশেদ

   ২৩ মে ২০২৫, ০৬:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ের সাথে গাদ্দারি করে যারা জনগণের সাথে প্রতারণা করেছে গণ অধিকার পরিষদ তাদের সাথে কোনো ঐক্য করবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (২৩ মে) বিকালে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে এনসিপির প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে রাজধানীর পুরানা পল্টনে যুব অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব দাবি জানান।

সমাবেশে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কতিপয় উপদেষ্টা আওয়ামী লীগকে পাহারা দিয়ে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। নির্বাচনের আগে বা পরে জাতীয় সরকার প্রতিষ্ঠা ছাড়া এই রাষ্ট্রকে জনকল্যাণকর করে গড়ে তোলা যাবে না। তাই আগামী সেপ্টেম্বরের মধ্যে তফশিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করারও দাবি জানান তিনি।

এছাড়া দলের পক্ষ থেকে জানানো হয়, সরকার না ডাকলেও সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যের চেষ্টা করবে গণ অধিকার পরিষদ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড