• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মালদ্বীপের সাথে বাংলাদেশের দুর্দান্ত জয়


প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২৪, ০১:৩৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৪ সালে ৭ ম্যাচের ৬টিতেই হেরে যাওয়া বাংলাদেশ ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। হাভিয়ের কাবরেরার শিষ্যরা ১-১ সমতায় প্রথমার্ধ শেষে করলেও জয় পায় দ্বিতীয়ার্ধে। শেষমেশ লাল-সবুজের প্রতিনিধিরা ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে। মালদ্বীপের হয়ে আলি ফাসির ও বাংলাদেশের হয়ে মজিবুর রহমান জনি গোল করেছেন। 

আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত। তবে ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব।

তবে ১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ। তবে লাফিয়ে উঠে তা প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে শটটি বারের ওপর দিয়ে চলে যায়। তবে মালদ্বীপকে গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আলি ফাসির ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। 

ম্যাচের ৪৩তম তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে দলকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। পরে দ্বিতীয়ার্ধের খেলায় ২-১ ব্যবধানে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক