• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করলেন ইশরাক

   ২২ মে ২০২৫, ০৫:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানো ও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকালে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে বিএনপি নেতা  ইশরাক হোসেন নিজেই এ ঘোষণা দিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ সময় বিএনপি নেতাকর্মীরা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করছেন তারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়