• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

আমি মেয়র পদে শপথ নেওয়ার জন্য আন্দোলন করছি না: ইশরাক

   ২১ মে ২০২৫, ০৯:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে।

বুধবার (২১ মে) রাতে রাজধানীর কাকরাইলে তিনি আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে তিনি এ দাবি জানান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে গত কয়েক দিন ধরেই সমর্থকেরা আন্দোলন করছেন।

ইশরাক বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মানতে হবে। আমি যাদের নিয়ে একসময় আশাবাদী ছিলাম, তারা নতুন দল গঠন করলেও শেষ পর্যন্ত সরকারের অংশ হয়ে গেছে। যদিও আমরা এখনো নিরপেক্ষ সরকার পাইনি। সরকারের ভেতরে এখনো এমন অনেকে আছেন, যারা বিএনপিকে নির্বাচনে বাধা দিতে ষড়যন্ত্রে লিপ্ত।

বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ তুলে ইশরাক বলেন, সরকারের ভেতর থেকেই নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু জাতীয় নির্বাচন কীভাবে সম্ভব? আমরা আরেকটি স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি না। আমরা যেমন হাসিনাকে বিদায় দিয়েছি, তেমনি সব স্বৈরাচারী সরকারকেও বিদায় করতে পারবো।

মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেয়র পদ নিয়ে আমি চিন্তা করি না, আমি চাই সবাই জানুক এই সরকার নিরপেক্ষ নয়। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উচিত অবিলম্বে পদত্যাগ করা। তারা যদি রাজনৈতিক দলের হয়ে কাজ করতে চান, তাহলে সেটা সরকারের বাইরে থেকেই করতে হবে।

সমাবেশের শেষদিকে তিনি বলেন, আমরা আর পেছনে ফিরে যাব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

গত কয়েক দিন ধরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ইশরাকের সমর্থকেরা বিক্ষোভ করছিলেন। আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড