• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা

ফিরে গেলো কলকাতায়

শাহজালালে নামতে পারেনি যুবাদের বহনকারী বিমান

   ২০ মে ২০২৫, ০৮:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

বৈরী আবহাওয়া কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলারদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। পরে বিমানটি কলকাতায় ফিরে গেছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

জানা গেছে, অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলাররা ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ইন্ডিগো এয়ালাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ সময় বিকেল ৫টায় বিমানটির ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে অনেকক্ষণ চেষ্টা করেও ফ্লাইটটি অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়।

বাফুফের বার্তায় বলা হয়, বৈরী আবহাওয়া কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট (6E 1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতির কারণে ফ্লাইটটি কলকাতায় ফিরে গিয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময় নির্ধারণ হলে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৮ মে অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নেয় বাংলাদেশ। সেখানে নির্ধারিত সময় ম্যাচ ১-১ সমতায় থাকলেও টাইব্রেকারে হৃদয় ভাঙে বাংলাদেশ। পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
শিরোপার আরও কাছে আর্সেনাল, পয়েন্ট খোয়াল সিটি
শিরোপার আরও কাছে আর্সেনাল, পয়েন্ট খোয়াল সিটি
আর্দা গুলের অবিশ্বাস্ব গোল, রিয়ালের বড় জয়
আর্দা গুলের অবিশ্বাস্ব গোল, রিয়ালের বড় জয়