• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মাদক ব্যবসায়ীদের মামলার প্রতিবাদে মানববন্ধন

   ২০ মে ২০২৫, ০৬:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী জনসচেতনতা ও প্রতিবাদী কর্মসূচি আরও জোরদার হয়েছে। মাদকের বিরুদ্ধে সচেতন সমাজের প্রতিবাদী কর্মসূচি পালনের পর কতিপয় মাদক ব্যবসায়ীর করা মামলার ঘটনায় আবারও মানবন্ধনের আয়োজন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২০ মে) সকালে ভুরুঙ্গামারী সড়কে অনুষ্ঠিত এক ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সাঞ্জুয়ারভিটা এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর দায়ের করা মামলার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সমাজের সচেতন নাগরিকেরা। তাদের অভিযোগ, মাদকবিরোধী কণ্ঠরোধে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, মাদক শুধু যুবসমাজ নয়, গোটা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয়, তাহলে কেউ আর মুখ খুলবে না। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপি, জামায়াতে ইসলামী, ব্যবসায়ী সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হাজী সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসানসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে একটি লিখিত স্মারকলিপি ইউএনও’র নিকট হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

ভিওডি বাংলা/এরশাদুল হক/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ