• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

বিনা টিকিটে বিমানের ফ্লাইটে ওঠার চেষ্টা

   ১৯ মে ২০২৫, ০৯:০১ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে এক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ওঠার সময় ধরা পড়েছেন।

সোমবার (১৯ মে) বিকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ৪৩৭) কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আমান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরে কর্মরত একাধিক সংস্থার কর্মকর্তা জানান, ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪৩৭ কক্সবাজার যাওয়ার শিডিউল ছিল। আটক ব্যক্তি টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ পার হন।

বোর্ডিং পাস না নিয়েই দ্বিতীয় ধাপও পার হন তিনি। এরপর বিমানে ওঠার আগে বোর্ডিং কার্ড চেক করার সময় তিনি কার্ড দেখাতে পারেননি। পরে বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের অফিসে নেওয়া হয়েছে।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্যে কিভাবে ওই ব্যক্তি এতদূর পর্যন্ত যেতে পারলেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২