• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

দফতর হবে ঢাকা কলেজ

সাত কলেজে প্রশাসক নিয়োগ

   ১৮ মে ২০২৫, ০৮:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানী ঢাকার সরকারি সাত কলেজ বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য নিয়োগ করা হয়েছে প্রশাসক। প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তিভিত্তিতে প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান দফতর হবে ঢাকা কলেজ।

রোববার (১৮ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রশাসক নিয়োগ দেওয়ায় হয়েছে। যেহেতু তিনি অবসরে গেছেন, তাই তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসির প্রস্তাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীন পরিচালিত হবে সরকারি সাত কলেজের কার্যক্রম। এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেটির নাম হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’।

যে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়টি গঠিত হবে সেগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

ঢাকার এই সরকারি সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পরিচালিত হচ্ছিলো। পরে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিভিন্ন সময় এসব সমস্যা নিয়ে আন্দোলন করে আসছিলেন। 

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর সাত কলেজের শিক্ষার্থীরা ‘লাগামহীন’ আন্দোলন শুরু করে। এর পর এই সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক
জাবিতে ছাত্রী হেনস্তাচেষ্টার অভিযোগে আটক বহিরাগতকে প্রশাসনের কাছে হস্তান্তর করে আনসার সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
জাবিতে ছাত্রী হেনস্তা, আটক ১
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শামীম আল মামুন। ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বুয়েটের শামীম