• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সাম্য হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও

   ১৮ মে ২০২৫, ০২:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানা আবারও ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা।

রোববার (১৮ মে) দুপুর ১২টা থেকে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ছাড়া সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং তাদের বিচারের দাবি জানান।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মারুফা বলেন, শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে অবস্থান নেয়। সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এবং বিচারের দাবিতে তারা অবস্থান নিয়েছে। যদিও থানার পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, সঠিকভাবে তদন্ত কাজ চলছে এবং ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার (১৬ মে) বেলা ১২টায় থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা। সেদিনও তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন। পরে থানা পুলিশের আশ্বাসে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলে যান।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষার্থীরা এসেছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বিষয়টি বুঝিয়েছি। পরে তারা আমাদের কথা বুঝতে পারেন এবং চলে যান। এছাড়া এ ঘটনায় আমরা ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছি। মামলাটি তদন্তাধীন রয়েছে। এই ঘটনার সঙ্গে' জড়িত বাকিদের গ্রেপ্তারে আমাদের সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ