• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাকিব খানের ‘বরবাদ’ এখন মধ্যপ্রাচ্যে

   ১৬ মে ২০২৫, ০৪:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশে দেড় মাসের বেশি সময় ধরে সিনেমা হলগুলোয় রমরমা ব্যবসা করছে শাকিব খানের বরবাদ।

সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, নিউজিল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়াতেও চলছে সিনেমাটি। এবার বরবাদ মুক্তি পেল মধ্যপ্রাচ্যে। সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার, বাহরাইনে মুক্তি পাওয়ার পর বেশ আলোচনার জন্ম দিয়েছে ছবিটি।

জানা গেছে,  বিশ্বজুড়ে ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান পিএইচএফ ডিস্ট্রিবিউশন, যারা এর আগে বাহুবলী, আরআরআর, মারকো ও হিট-এর মতো ব্লকবাস্টার ছবিগুলো বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দিয়েছে। শুধু ভারতীয় ছবি নয়, বলিউড ও দক্ষিণ ভারতীয় মালায়লাম সিনেমাও নিয়মিতভাবে পরিবেশন করে পিএইচএফ। এই প্রথমবার তারা কোনো বাংলাদেশি ছবি পরিবেশন করছে।

বরবাদ–এর প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‘বরবাদ’র মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা পিএইচএফ ডিস্ট্রিবিউশন করলো। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। তাই সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে।’

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ও মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত ও মামুনুর রশীদের মতো গুণী শিল্পীরা।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ছবিটি প্রায় ৭৫ কোটি টাকার গ্রস আয় করেছে। যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে অন্যতম একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামাজিক মাধ্যমে সময় নষ্ট করছি: আমির খান
সামাজিক মাধ্যমে সময় নষ্ট করছি: আমির খান
ঈদে মুক্তির পথে শাকিব খানের ‘প্রিন্স’, সেন্সর বোর্ডে জমা
ঈদে মুক্তির পথে শাকিব খানের ‘প্রিন্স’, সেন্সর বোর্ডে জমা
ঈদে ওটিটিতে আসছে স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’
ঈদে ওটিটিতে আসছে স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’