• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ


প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ

ঝালকাঠিতে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় তারা এ বিক্ষোভ করেন।

বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. তানজের আলীসহ সদর উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান বলেন, আজকে রাজাপুর উপজেলায় একটি অনুষ্ঠানে শ্রমিকদলের কমিটি নিয়ে আমাদের সঙ্গে নাসিম আকন খারাপ ব্যবহার করেন। সেখানে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত ছিলেন। তার সামনে আমাদের অপমান করেছে, পরে আমরা সেখান থেকে চলে এসেছি। আমরা জেলা বিএনপির নেতাকর্মীদের মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। এ ছাড়াও লিখিত অভিযোগ দেওয়া হবে। তারা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে শ্রমিকরা নাসিম আকনকে লাঞ্ছিত করবে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনকে একাধিক বার কল করেও সংযোগ পাওয়া যায়নি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি