• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

তুরস্কে শান্তি আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প

   ১৫ মে ২০২৫, ১০:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বুধবার (১৪ মে) সন্ধ্যায় ক্রেমলিনের পক্ষ থেকে প্রতিনিধিদের যে তালিকা ঘোষণা করা হয়, তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই।

বৃহস্পতিবার (১৫ মে) এই আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে থাকবেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। এ ছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ক্রেমলিনের পররাষ্ট্র নীতি সহায়ক ইউরি উশাকভও থাকবেন না বৈঠকে।

এর আগে এই এই বৈঠকে থাকার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষমেশ তিনিও এই বৈঠকে থাকছেন না। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, শান্তি নিয়ে আলোচনা কেবলমাত্র পুতিনের উপস্থিতিতেই হওয়া সম্ভব।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আংকারায় সাক্ষাৎ করবেন জেলেনস্কি। তিনি বলেছিলেন, ইস্তাম্বুলে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আমি প্রস্তুত যদি পুতিনও যোগদান করেন।

তবে শেষমেশ পুতিন বা ট্রাম্প কেউই এই আলোচনায় থাকছেন না।  

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!