• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জনগণ নির্বাচন চায়: জয়নুল আবদীন

   ১৪ মে ২০২৫, ০২:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, আপনাদের অনুরোধ করবো, মানুষের ভাষা বুঝুন। দেশের মানুষ নির্বাচন চায়। দ্রুত নির্বাচনেে ব্যবস্থা করুন। আওয়ামী লীগের যেসব দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করুন।

তিনি বলেন , আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাবো কেন? আপনাকে তো আমরাই সরকারে বসিয়েছি। সরকারের কাছে আমাদেরও অনেক দাবি আছে কিন্তু আমরা রাস্তায় নামি না। 

বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবে 'আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও রাষ্ট্রীয় কাঠামো মেরামতের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। যার বিদেশে কোনো সম্পদ নাই। যে নেত্রী স্বামী হারানোর পর গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে সংগ্রাম করেছে। সেই নেত্রীও আওয়ামী লীগের গুন্ডাবাহনীর হামলা থেকে রক্ষা পায়নি। হাসিনার বিদায় হয়েছে কিন্তু তার প্রেতাত্নারা এখনো রয়ে গেছে৷ 

তিনি বলেন, হাজারো আয়না ঘর আবিস্কার হলো কিন্তু আয়নার ঘর কারা বানালো। তারা কি এখনো আপনার সঙ্গে আছে? অবশ্যই আছে। তাদের বিচারের আওতায় আনতে হবে। অনেকে বলে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। আরে অনেক আগেই বিএনপি বলেছে আইনের আওতায় এনে আওয়ামী লীগের বিচার করতে হবে।

তিনি বলেন, গত ১৬ বছর যারা আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে যারা গিয়েছে তাদের দাবি একটাই। আর তা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নির্বাচন চাই আমরা। এজন্যই ১৬ বছর আন্দোলন করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতার সাম্য হত্যার প্রসঙ্গে বিএনপি এই নেতা বলেন, ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে চলে মদ, জুয়া, অসামাজিক কাজ, ছিনতাইকারীদের আড্ডা। এগুলো কারো চোখে পড়ে নাহ? আমাদের এক ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে। একটা তদন্ত কমিটি হবে, তারপর আর কিছু হবে না। 

আয়োজক সংগঠনের সভাপতি ডাক্তার এ বি সিদ্দিক হাওলাদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি'র ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, জাতি দলের সিনিয়র যুগ্ন মহাসচিব কাজী মনিরুজ্জামান মনির সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড