• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রবাসীদের সমস্যা নিয়ে বাংলাদেশ দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি প্রদান

   ১৩ মে ২০২৫, ০৪:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সমস্যা সমুহ দ্রুত সমাধানের লক্ষ্যে আজ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর কুয়ালামাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।  

দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে এবি পার্টি। এসময় প্রবাসী বাংলাদেশীদের সমস্যা নিয়ে মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার শামীম আহসানের সাথে বিস্তারিত আলোচনা করেন এবি পার্টি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের প্রধান ব্যারিস্টার ফুয়াদ এসময় হাইকমিশনারের সামনে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, আইনগত জটিলতা, শ্রমবাজারের সিন্ডিকেট সমস্যা ও অতিরিক্ত অর্থ ব্যায় সমস্যা সহ প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলাপ করেন। 

এবি পার্টির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া চ্যাপ্টারের আহবায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইন, সদস্য সচিব ড. সোহেল মাসুদ ও মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শবনম রহমান। হাইকমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মালেয়শিয়ার দূতাবাসের পলিটিকাল মিনিষ্টার মোহাম্মৎ শাহানারা মনিকা,  কনস্যুলার মোঃ মোর্শেদ আলম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড