• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

র‍্যাব পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

   ১২ মে ২০২৫, ০৫:৫৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম যেন করতে না পারে সেজন্য সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন হয়েছে। কেউ অবৈধভাবে মিছিল বা কর্মসূচি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’  

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি সংগঠন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে তাদের অবস্থান ও শাহবাগ ব্লকেডের পর শনিবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

পাশাপাশি সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

‘র‍্যাব পুনর্গঠনে কমিটি, পুলিশের কাছে মারণাস্ত্র নয়’

আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় র‍্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

উপদেষ্টা বলেন, ‘র‍্যাব পুনর্গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। একজন উপদেষ্টা এই কমিটির নেতৃত্বে থাকবেন। এছাড়া পুলিশের হাতে কোনো মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি