• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

পাক-ভারত যুদ্ধবিরতির মাঝে বিতর্কে জড়ালেন সালমান

   ১১ মে ২০২৫, ০৮:০৫ পি.এম.

বিনোদন প্রতিবেদক: 

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পর এবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। এ যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন বলিউডের অনেক তারকা। সেই তালিকায় রয়েছেন ভাইজান সালমান খানও। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করেই বিতর্কে জড়িয়েছেন সালমান খান। নেটিজেনদের সমালোচনা কারণে বাধ্য হয়ে অবশেষে পোস্ট ডিলিট করলেন তিনি। পোস্ট দিয়ে ভাইজান লিখেছিলেন, যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান।

তার এক্স হ্যান্ডেলে করা পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই ধেয়ে আসতে শুরু করে কটাক্ষের বন্যা। নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?’ আবার কেউ কেউ লিখেছেন, ‘সবে ঘুম ভাঙলো?’ একের পর এক খোঁচায় প্রায় বিরক্ত ভাইজান। তাই কিছুক্ষণের মধ্যে ওই পোস্টটি ডিলিট করে দেন। 

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’