• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শিক্ষা উপদেষ্টা

ফের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা চালুর বিষয়ে ভাবছে সরকার

   ১০ মে ২০২৫, ০৩:৩১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ফের চালুর ব্যাপারে ভাবছে সরকার। সেক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ এর উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকতা মহান পেশা। এ পেশায় নিয়োজিত শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানান, সব ঠিকঠাক থাকলে এ বছরেই চালু করা হতে পারে প্রাথমিকের বৃত্তি।

শিক্ষা ব্যবস্থায় সর্বক্ষেত্রে মুনাফার চিত্র ফুটে উঠছে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

তিনি বলেছেন, মামলা থাকায় সারাদেশে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দিতে পারছে না সরকার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী