• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আ'লীগ নিষিদ্ধের প্রশ্নে আপস হবে না: নুরুল হক

   ১০ মে ২০২৫, ০৩:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ফ্যাসিবাদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এই প্রশ্নে কোনো আপস হবে না।’

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।

নুরুল হক বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আন্দোলন আরও জোড়ালো হবে।’

ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকেও এতোদিন কেন আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নিল না- এমন প্রশ্ন করেন তিনি। এ সময় স্বারকলিপি দিতে দলের ৫ সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবে বলেও জানান নুর।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘এই সরকারের ৯ মাস অতিবাহিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। সরকার একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আবার বিচারের নামে তামাশা করছে। আমরা গণহত্যার বিচার চাই। আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড