• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ

‘ষড়যন্ত্র করে আন্দোলন থামাতে পারবেন না’

   ১০ মে ২০২৫, ১২:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ষড়যন্ত্র করে বা ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।

শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।

গত বুধবার দিবাগত রাতে হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনার পর থেকেই উত্তাল দেশের রাজনীতি। জুলাই হত্যাসহ দীর্ঘ ১৬ বছরের শাসনে সকল হত্যাকাণ্ডের দায়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবি করে প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পরে শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

গত দুদিন টানা অবস্থান নিলেও এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আজও সমাবেশে ডেকেছে দলটি। তবে এর মধ্যে দলটির নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্র ও ট্যাগিং করা হচ্ছে। যা নিয়েই এবার কথা বলেছেন হাসনাত। এসব কোনো কিছুতেই যে তাদের থামানো যাবে না সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন এনসিপির শীর্ষ এই নেতা।

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপির সবচেয়ে সোচ্চার এই কণ্ঠস্বর শনিবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেন, ‘আপনি আমাদের যেকোনো বাইনারিতে ফেলে ভাগ করতে পারেন। এসব ভাগ করে, ষড়যন্ত্র করে, ট্যাগিং দিয়ে আমাদের থামাতে পারবেন না।’

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলেও জানান হাসনাত।

এর আগে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শনিবারের কর্মসূচির কথা ফেসবুকে জানান হাসনাত। যেখানে তিনি বলেন, ‘তিন দফা দাবিতে বিকাল তিনটা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণ-জমায়েত। সারাদেশের জুলাই-স্পটে ছাত্রজনতার গণ-অবস্থান।’

ছাত্র-জনতার তিন দফা দাবি-

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। 

২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের