• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ডিএনসিসির শীতল স্প্রে

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ওয়াসার ফ্রি পানি

   ৯ মে ২০২৫, ০৭:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শীতল পানির ফোঁয়ারা ছিটানো হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গাড়ি থেকে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিনা মূল্যে সুপেয় পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, সমাবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশন স্প্রে ক্যানন দিচ্ছে। বেলা ৩টায় উত্তর সিটি করপোরেশনের দুটি স্প্রে ক্যানন আসে। এর মধ্যে একটি স্প্রে ক্যানন থেকে পানি স্প্রে করা হয়। এ সময় সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সেখানে ঢাকা ওয়াসার পক্ষে থেকে সুপেয় পানির কয়েকটি ভ্যান রাখা হয়েছে। তৃষ্ণার্ত আন্দোলনকারীদের এসব ভ্যান থেকে ফ্রি পানি পান করতেও দেখা গেছে।

সর্বশেষ খবর অনুযায়ী, আন্দোলনকারীরা যমুনা ছেড়ে এখন শাহবাগ অবরোধ করেছেন। আজ বিকাল পৌনে ৫টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শাহবাগ অবরোধ করেন তাঁরা। এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ফলে শাহবাগ মোড়ের সবকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩