• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ঢাকার হাওয়ায় আড্ডায় মাতবেন গীতিকবিরা


প্রকাশ:  ৯ মে ২০২৫, ০৪:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

বিনোদন ডেস্ক

সংগীত মানুষকে ভালোবাসতে শেখায়। সংগীতের সামর্থ্য আছে যুদ্ধ থামিয়ে দেয়ারও। বিমূর্ত সুর বেজে উঠলে সহসা মসৃণ হাওয়া কোত্থেকে উড়ে আসে, কেউ কি তা বলতে পারে? শ্রোতার মনে আসন গেঁড়ে বসে ভালোলাগার অসংখ্য গান অথচ তার স্রষ্টা বা জনককে চেনেন না অনেকেই। এবার এসেছে তাদের চেনার পালা।

গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘গীতিকবি আড্ডা’। শনিবার (১০ মে) বিকাল ৫টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে (ষষ্ঠ তলা) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আড্ডার প্রথম পর্ব।

এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদ।

গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক ও ‘সিঙ্গার-সং রাইটার’ জয় শাহরিয়ার বলেন, গীতিকবি আড্ডা’র এটাই প্রথম পর্ব। শনিবার বিকেল ৫টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই আড্ডায় অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের তিন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদ। দর্শক-শ্রোতাদের সবান্ধব আমন্ত্রণ রইলো।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৪ জুলাই বাংলা গীতিকবিতার ঐতিহ্য সংরক্ষণ, মানোন্নয়ন ও গীতিকবিদের অধিকার ও স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে গঠিত হয় গীতিকবি সংঘ বাংলাদেশ। বর্তমানে সংঘের সভাপতি আসিফ ইকবাল এবং সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল